রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নারীদের জন্য মিডিয়া সহজ নয়, বললেন বর্ষা

ডেস্ক / ১০৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
নারীদের জন্য মিডিয়া সহজ নয়, বললেন বর্ষা

‘নারীদের জন্য মিডিয়া সহজ নয়…’ এমনই মন্তব্য করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এক পডকাস্ট শোতে এসে তিনি বলেন, মডেল কিংবা অভিনয় শিল্পীদের জীবনযাপন বাইরে থেকে যতটা রঙিন মনে হয়, বাস্তবে ততোটা নয়।

সিমরা খান পডকাস্ট শোতে স্মৃতিচারণ করেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, তখনও অনন্তর সাথে পরিচয় হয়নি তার। দাঁড়াননি চলচ্চিত্রের ক্যামেরার সামনে। মডেলিংয়ের শুরুর সময়ে পোশাকের ফটোশুট করতে গিয়েছিলেন রাজশাহীতে। দিনভর কাজ করে ফিরলেও… এখন পর্যন্ত পারিশ্রমিক পাননি। এমন গল্প অনেকের জীবনে অসংখ্য রয়েছে বলে জানান চিত্রনায়িকা।

দীর্ঘ আলাপচারিতায় সংসার জীবন নিয়েও কথা বলেন বর্ষা। নারীদেরই সবাইকে ভালো রাখতে হবে… মন জয় করতে হবে। এমনটায় বিশ্বাসী নন তিনি। তার মতে, নিজেকে ভালো রাখতে হবে সবার আগে। তবেই আশপাশ সুন্দর মনে হবে।

নিজের আয় করা কিংবা জমানো টাকায় বছরে দু-তিনজনকে ওমরা করান বলেও অনুষ্ঠানে জানান বর্ষা।


এই বিভাগের আরো খবর