সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক / ১৫১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ম্যাচজুড়ে দাপট দেখিয়েও দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ঝড়ে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের জোড়া গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। এই হারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে মরক্কো।

বোস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ম্যাচের ২৫তম মিনিটে নুসাইর মাজরাউইয়ের ফাউলে পেনাল্টি পায় ফরাসিরা। কিন্তু কিলিয়ান এমবাপ্পের নেওয়া স্পট-কিক দুর্দান্তভাবে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবুও প্রথমার্ধজুড়ে দৃঢ় রক্ষণে ফ্রান্সকে গোলবঞ্চিত রাখে মরক্কো।বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে জাল খুঁজে নিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। মাত্র ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।

দ্বিতীয় গোলটির আক্রমণের সূচনাও করেন এমবাপ্পে। তার বুদ্ধিদীপ্ত দৌড়ে দুই ডিফেন্ডার নিজেদের অবস্থান ছাড়তে বাধ্য হন। এতে বক্সের বাইরে পর্যাপ্ত ফাঁকা জায়গা পেয়ে নিচু ও বাঁকানো শটে গোল করেন দেম্বেলে। বুনু বল স্পর্শ করলেও সেটিকে জালে জড়ানো থেকে আটকাতে পারেননি।

শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে টানা আরেকটি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো দিদিয়ের দেশমের শিষ্যরা।


এই বিভাগের আরো খবর