বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক / ৭৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

ডালাসে দারুণ নিয়ন্ত্রিত ফুটবল উপহার দিয়ে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল পুরো ম্যাচজুড়েই ছন্দ ধরে রেখে প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ দেয়নি।২২ মিনিটে লামিন ইয়ামালের ওপর ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। এটি ছিল চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল। এর মাধ্যমে এমিলিও বুত্রাগেনিও (১৯৮৬) ও ডেভিড ভিয়ার (২০১০) পর এক বিশ্বকাপে পাঁচ গোল করা তৃতীয় স্প্যানিশ ফুটবলার হন তিনি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি, ১৬তম পেনাল্টি হজমের রেকর্ড গড়ে ফ্রান্স।

বিরতির আগে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্পেন। অন্যদিকে এমবাপ্পেকে কার্যকরভাবে আটকে রাখে স্প্যানিশ রক্ষণভাগ। প্রথমার্ধে ফ্রান্সের আক্রমণ ছিল নিষ্প্রভ।দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনলেও ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। ৫৮ মিনিটে দানি ওলমোর সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু পাস খেলে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। ফার্নান্দো হিয়েরোর পর স্পেনের দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে এক বিশ্বকাপে একাধিক গোল করার কীর্তিও গড়েন তিনি।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। এই জয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল তারা। একই সঙ্গে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পর্শ করেছে স্প্যানিশরা এবং ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা আটটি নকআউট ম্যাচ জেতা প্রথম ইউরোপীয় দল হিসেবেও ইতিহাস গড়েছে।


এই বিভাগের আরো খবর