রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬০

ডেস্ক / ৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮২০ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে হামের উপসর্গে ৭২৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৯০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৪৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।


এই বিভাগের আরো খবর