রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

জিম্বাবুয়েতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জিম্বাবুয়েতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮

জিম্বাবুয়ের লেক কারিবায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) আরও ২২টি মরদেহ উদ্ধারের পর দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

দেশটির পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা লেক কারিবায় ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নৌকাটির সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন নৌকাকর্মী ছিলেন। এর বাইরে অজ্ঞাতসংখ্যক শিশুও নৌকাটিতে ছিল বলে জানানো হয়েছে।দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত লেক কারিবা বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের অন্যতম ভয়াবহ নৌদুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নৌকাডুবির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর