বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

জন্মদিনে সঙ্গীর উপহারে আবেগাপ্লুত পূজা চেরী

ডেস্ক / ৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জন্মদিনে সঙ্গীর উপহারে আবেগাপ্লুত পূজা চেরী

ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় রয়েছেন অভিনেত্রী পূজা চেরী। প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন গুঞ্জন এবং সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। এমনকি আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছিলেন। এর মধ্যেই বৃহস্পতিবার (২০ আগস্ট) জন্মদিন পালন করেছেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনটি এবার আরও স্মরণীয় হয়ে উঠেছে তার জন্য।

জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন পূজা। ছবিগুলোতে তাকে রঙিন বেলুন, কেক এবং জন্মদিনের বিশেষ সাজসজ্জার মধ্যে দেখা যায়। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তার পোস্টের বক্তব্য। সেখানে তিনি জানিয়েছেন, জন্মদিনের এই বিশেষ আয়োজন ও উপহারের পেছনে রয়েছেন তার জীবনের একজন বিশেষ মানুষ।

ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন পূজা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি কখনও জানতাম না, জন্মদিনের এই সারপ্রাইজ আমার হৃদয়কে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তুমি শুধু আমাকে অবাকই করোনি, আমাকে কতটা মূল্য দিয়ে ভালোবাসো, তার অনুভব করিয়েছো।’

পূজা আরও লেখেন, ‘আমার এই জন্মদিনে এই ছোট্ট বিষয়গুলো, মুহূর্তগুলো এমন এক অভিজ্ঞতা দিয়েছে, যা কখনো ভুলব না।’তার এই পোস্টের পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। তবে জন্মদিনের আয়োজন করা সেই ‘বিশেষ মানুষটির’ পরিচয় প্রকাশ্যে জানাননি পূজা।


এই বিভাগের আরো খবর