সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় দেশটির দূতাবাসের বৈদেশিক সহায়তা কার্যালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ বিতরণ করা হচ্ছে।এর অংশ হিসেবে রবিবার (৬ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ১ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বৈদেশিক সহায়তা বিভাগের পরিচালক রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করা এবং তাদের পাশে থাকাই এ সহায়তা কার্যক্রমের মূল উদ্দেশ্য।
সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এসব পরিবারের জরুরি প্রয়োজন মেটানো এবং তাদের দুর্ভোগ কিছুটা কমিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তার মধ্য দিয়ে বাংলাদেশ ও দেশটির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। একই সাথে দুর্যোগ ও মানবিক