বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সারা দেশে ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

ডেস্ক / ৪০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ৫৫০

সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৭১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় শুধু খুলনা বিভাগেই ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গুতে মোট ৪ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৯৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এসময়ে খুলনা বিভাগে ৩৪৯ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪, রাজশাহী বিভাগে ১৫৩, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৬ দিনেই ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে।

রাজধানীর দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৮০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩২ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১৬, বরিশাল বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর