রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডেস্ক / ৪৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছরের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি নির্জন জঙ্গল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহত কিশোরের মাথায় গুরুতর আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান এবং বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ীস্থ বাসা থেকে বাবার একটি আইফোন নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়।

এ ঘটনায় পরিবার থেকে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।পুলিশ জানিয়েছে, মরদেহের মাথায় গুরুতর ক্ষতচিহ্ন থাকায় এটি একটি নির্মম হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এই বিভাগের আরো খবর