রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত ৬ সদস্যের আংশিক কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন। একই সাথে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সিলেট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরো খবর