গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি শিশু পরিবার (বালিকা)
সমাজসেবা অধিদফতর রায়নগর, সিলেট
www.sspg.sylhet.gov.bd
স্মারক নং- ৪১.০১.১১00,037,000,06.308.২৬
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ: ১৭/০৯/২০২৬খ্রি:
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর, সিলেটে ০১ (এক) জন খন্ডকালীন ডাক্তার ( এমবিবিএস ডিগ্রীধারী বিএমডিসি সনদপ্রাপ্ত/অবসর প্রাপ্ত ডাক্তার) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে সাদা কাগজে জীবনবৃত্তান্তসহ আবেদন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আবেদনের সাথে পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার সনদপত্র ( ছবিসহ সকল কাগজ সত্যায়িত হতে হবে) সংযুক্ত করতে হবে। বাছাইকৃত প্রাণীদের সাক্ষাৎকারের সময় ও তারিখ পরবর্তীতে পত্রযোগে কিংবা টেলিফোনে জানানো হবে।
জাহানারা বেগম উপতত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার (বালিকা)
রায়নগর, সিলেট মোবাইলঃ০১৭০৮৪১৪৪৪৭
ই-মেইল[email protected]
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: শুভ প্রতিদিন ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং
www.sspg.sylhet.gov.bd