শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১০ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭৩ জন মারা গেছে। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৩ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮৩ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।একই সময়ে ল্যাব পরীক্ষায় ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ১৫ জন হামে আক্রান্ত বলে শনাক্ত হলো।


এই বিভাগের আরো খবর