সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেস্ক / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

এডিস মশাবাহিত ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৮৬ হাজার ৪৫৮ জন।রবিবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবারও (৩ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬০৮ জন।


এই বিভাগের আরো খবর