বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি অ্যাডভোকেট মোমিন

ডেস্ক / ৩১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।সোমবার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিলেটে দায়িত্বরত আগের সব সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করে তাদেরকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ৪৯২ ধারা এবং ‘লিগ্যাল রিমেমব্রান্সারস ম্যানুয়াল, ১৯৬০’-এর ক্ষমতাবলে অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেটের মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন ২০০৯ সালের ৮ ডিসেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে যোগদান করেন। তিনি সিলেট জেলা যুবদলের সভাপতি হিসেবেও অত্যন্ত সফলতার সাথে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন বলেন, আইন মন্ত্রণালয়ের অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করে যাব।

উল্লেখ্য, সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের রদবদল ও নতুন নিয়োগের অংশ হিসেবে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর