পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এ.এইচ.এম. শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা কামারুম মুনিরার বাড়ি ঢাকা জেলায়। এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ.এইচ.এম. শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগে এআইজি হিসেবে বদলি করা হয়েছে।