শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পুলিশভ্যান, আহত ৫

ডেস্ক / ৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পুলিশভ্যান, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসামি বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন বিজয়নগর থানার কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০), পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২) এবং পৃথক দুই মামলার আসামি মহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান জেলা আদালতের উদ্দেশে যাচ্ছিল। পথে মনিপুর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরো খবর