সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু

ডেস্ক / ৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৮ জনের

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজার।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক। এ সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৪২ জন।এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাঁদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। আর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।


এই বিভাগের আরো খবর