মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী

ডেস্ক / ৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
হত্যা মামলায় জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে স্বশরীরে আদালতে হাজির হন তিনি।মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটিতে (নম্বর ১৯, তারিখ: ০৯/০৯/২০২৪) নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান।

মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।এদিকে শুনানী শেষে আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ ও ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে আদালত ত্যাগ করেন সেলিনা হায়াৎ আইভি।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।


এই বিভাগের আরো খবর