শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ২১৬ বোতল ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রতিবেদক / ৭৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ২১৬ বোতল ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ২১৬ বোতল ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

অদ্য ১৭/১০/২০২৬ খ্রি. দুপুর ১২:৩০ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউপির হরিপুর সাকিনস্থ সিলেট তামাবিল মহাসড়কের সিলেট অভিমুখী হরিপুর পুলিশ চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা ০১টি ট্রাক, রেজি নং- ঢাকা মেট্রো-ট- ২৪-৪৭৪১ এর পেছনের বডি তল্লাশি করে ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য আনুমানিক ০৯ লক্ষ টাকা উদ্ধারপূর্বক, উদ্ধারকৃত মদ ও মদ বহনকারীট্রাক, রেজি নং- ঢাকা মেট্রো-ট- ২৪-৪৭৪১, মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- জব্দ করা হয়। উক্ত ঘটনায় ১। মো: মিরাজ বাবু(২৩), পিতা- মো: আরিফ হোসেন, মাতা- মোছা: মেরিনা বেগম, গ্রাম- ভুলিপাড়া(খরপা) ডাকঘর- শিশাহাট, থানা- পোরশা, জেলা- নওগা, ২। মো: ইদ্রিস আলী(৩৮)পিতা: আব্দুর রাজ্জাকমাতা- রহিমা বেগমগ্রাম-এনায়েতপুর( ব্রাহ্মনপাড়) এনায়েতপুর ইউপি, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ,ও ৩। মো: রমজান হোসেন প্রকাশ তামিম(২৪)পিতা: মৃত মোহাম্মদ আব্দুল হামিদ, মাতা: বিমাতা- মোছাম্মদ জরিনা বেগম, গ্রাম:- কাশিপুর, ৭ নং পাটিচরা ইউপি, থানা- পতিœতলা, জেলা- নওগাগণকে গ্রেফতারপূর্বক পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর