শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

জমকালো আয়োজনে রায়নগর ক্রিকেট লীগ (সিজন-৫)-এর ট্রফি উন্মোচন ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন

মোঃ পাবেল আহমদ / ৩২৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রায়নগর ক্রিকেট লীগ (সিজন-৫)-এর বহুল প্রতীক্ষিত অফিসিয়াল ট্রফি উন্মোচন ও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তরুণদের এক সুতোয় বাঁধা এবং সমাজে খেলাধুলার সুবাতাস ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে আয়োজনের প্রশংসা করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার দিকে আরও বেশি উদ্বুদ্ধ করার আহ্বান জানান।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফ আরমান কাউন্সিলর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং সভাপতি, সিলেট বিভাগীয় আম্পায়ার এসোসিয়েশন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম কয়েস, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন,জনাব তালহা খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পলাশ চক্রবর্তী সম্ভাব্য কাউন্সিলর।

ray

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই ধারাবাহিক ভাবে এই ক্রিকেট লীগের আয়োজন করা হচ্ছে। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল আমেজ শুরু হলো এবং শীগ্রই আকর্ষণীয় এই টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হতে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর