সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হাম-সদৃশ উপসর্গ নিয়ে এক হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে।

সোমবার (১৯ অক্টোবরর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। হেলথ বুলেটিনে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৭ জন, রাজশাহীতে ৪০ জন, সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২৯২ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৫৭ জন।


এই বিভাগের আরো খবর