হলি সিলেট হোল্ডিং লিঃ কোম্পানীর অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের
নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম:-মেডিকেল অফিসার।
বিভাগ:-অর্থোপেডিক্স / শিশু।
শিক্ষাগত যোগ্যতা:-এমবিবিএস ডিগ্রী বিএমডিসি এর হালনাগাদ রেজিষ্ট্রেশন।
অভিজ্ঞতা:-সংশ্লিষ্ট বিভাগে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও পোস্ট গ্রাজুয়েট প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম:-ক্লিনিক্যাল ইন্ট্রাক্টর।
বিভাগ:-সিলেট উইমেন্স নার্সিং কলেজ।
শিক্ষাগত যোগ্যতা:-বিএসসি ইন নার্সিং/পাবলিক হেলথ্ নার্সিং/পোষ্টব্যাসিক বিএসসি ইন নার্সিং সহ এমপিএইচ ডিগ্রী ।
অভিজ্ঞতা:-স্বীকৃত কোন প্রতিষ্ঠানে কিনিক্যাল ইন্সট্রাকটর পদে কমপক্ষে ০২(দুই) বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম:-সিকিউরিটি গার্ড।
বিভাগ:-সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
শিক্ষাগত যোগ্যতা:-ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ।
অভিজ্ঞতা:-সেনাবাহিনী/বিজিবি/অবসরপ্রাপ্ত সদস্য এবং আনসার ভিডিপি এর প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা কমপক্ষে ৫
ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২/৩৪ ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স: ২২-৩৫ বছর (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)।
আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ দুই জন ব্যক্তির রেফারেন্স ঠিকানা ও মোবাইল নম্বর আগামী ২৯/১০/২০২৩ইং তারিখ বেলা ৪:০০ ঘটিকার মধ্যে মানবসম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লিঃ, মীরবক্সটুলা, সিলেট-৩১০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
অসম্পূর্ণ, স্বাক্ষরবিহীন এবং নির্ধারিত সময়ের পরে জমাকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকুরীরত প্রার্থী/বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হইবে বিধায় আবেদন পত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বার উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত যেকোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক হলি সিলেট হোল্ডিং লিঃ
মীরবক্সটুলা, সিলেট।
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৪অক্টোবর ২০২৩ইং