রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সিলেটে ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শনিবার

ডেস্ক রিপোর্ট / ১৭৬৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
সিলেটে ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শনিবার

সিলেটে শনিবার ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস। শনিবার ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‌দরগাগেইট এলাকায় ড্রেন নির্মাণ কাজ করছে সিলেট সিটি করর্পোরেশন। এ অবস্থায় গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর/রক্ষণাবেক্ষণের জন্য শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে সময়সূচির হৃাস/বৃদ্ধি হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর