বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সিলেট হোটেল গুলোতে পবিত্র রমজান মাসে থেমে নেই অসামাজিক কার্যকলাপ

ডেস্ক রিপোর্ট / ৫৪৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
সিলেট হোটেল গুলোতে পবিত্র রমজান মাসে থেমে নেই অসামাজিক কার্যকলাপ

সিলেট হোটেল গুলোতে পবিত্র রমজান মাসে থেমে নেই অসামাজিক কার্যকলাপ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজে ০৬ (ছয়) জন গ্রেফতার

উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৩/২০২৪খ্রিঃ অনুমান ২৩:৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ হোটেল মেঘনা আবাসিক, সুরমা মার্কেট এর ৪র্থ তলার ৪১৫,৪১৬,৪১৭,৪১৮ নং রুমের ভিতরে অভিযান পরিচালনা করে আসামী ১। মো: মাছুম মিয়া (২৬), পিতা মৃত মো: সামছুল হক, সাং-বল্লি, থানা-খালিয়াজুড়ি, জেলা-নেত্রকোনা, বর্তমানে:-নুর ইসলামের বাসা পীরপুর, টুকেরবাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। বাবলা আহমেদ (১৮), পিতা বেলাল আহমদ, সাং-দক্ষিণভাগ, বাদেশ্বর থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৩। মো: সবুজ মিয়া (২৭), পিতা মো: আবুল খায়ের, সাং-সরইবাড়ি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, বর্তমানে:-হোটেল সুরমার নীচতলার ১০২ নং রুমের ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। সাথী বেগম (২২), পিতা মৃত কাসেম, সাং-সংগাও, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী, ৫। মাহি আক্তার (২২), পিতা হারুনুর রশিদ, সাং-চরপাড়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ ৬। রুমা আক্তার রিংকী (২৮), স্বামী আশিক, সাং-সানমানন্দা, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহদেরকে গ্রেফতার করে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে এসএমপি কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৫ ধারা- মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ (সংশোধনী-২০১৩) এর ১২/১৩ মামলা রুজু করা হয় এবং পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর