বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

ডেস্ক রিপোর্ট / ৪০০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৭ মে, ২০২৪
হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের লাখাইয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বামৈ গ্রামে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ আলম মাহফুজ ও মুশফিউল আলম আজাদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি আবুল খায়ের।

ওসি খায়ের জানান, সন্ধ্যায় বামৈ গ্রামে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহফুজ আলম মাহফুজের পক্ষে গণসংযোগ করছিলেন তার সমর্থকরা। এ সময় একই স্থানে অপর চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদের সমর্থকরা কৈ মাছ প্রতীকের গণসংযোগ চালান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।তাদের মধ্যে কয়েকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।ওসি আরও বলেন, “খবর পেয়ে লাখাই থানা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”


এই বিভাগের আরো খবর