দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে মহানগরের চাঁদনীঘাটের ঝালপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ছুটে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের শান্তনা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্য জীবি বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক ডা এম এ হক বাবুল, কৃষি বিষয়ে সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, ২৬ নং ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য সালেহ আহমদ, দপ্তর সম্পাদক নুরুন্নবী, যুগ্ম সম্পাদক আবির আহমদ, সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেজাউল ইসলাম রেজা, সাজ্জাদ আহমদ, আব্দুস সাত্তার মামুন, এনাম আহমদ, শাহিন আহমদ, লাইক আহমদ, ফাইজ মাহমুদ, শাফায়াত আহমদ প্রমুখ।