শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

৩১ দফা বাস্তবায়িত হলে আগামী ৫০ বছরের জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব: কয়েস লোদী

ডেস্ক রিপোর্ট / ২০০ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
৩১ দফা বাস্তবায়িত হলে আগামী ৫০ বছরের জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব: কয়েস লোদী

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। এটি বাস্তবায়িত হলে আগামী ৫০ বছরের জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব- কয়েস লোদী।

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সিজিএস দেশের প্রতিটি বিভাগে ধারাবাহিক সংলাপের আয়োজন করছে। সিলেটের সংলাপে সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। সংলাপে অংশ নেন রাজনৈতিক দল, শিক্ষক, আইনজীবী, উদ্যোক্তা, নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান লোদী বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। এটি বাস্তবায়িত হলে আগামী ৫০ বছরের জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।’

আরো বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফখরুল ইসলাম, নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল করিম কিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মালেকা খাতুন,ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে এডকোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ সিজিএস আয়োজিত সংলাপে জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মতামত দেন। তাঁরা সংস্কার ও দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


এই বিভাগের আরো খবর