বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯০৯)’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে সভাপতি পদে জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক পদে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আব্দুর রব নির্বাচিত হয়েছেন।
২৫ জানুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসব মূখোর পরিবেশে উপজেলা সদরের জৈন্তেশ্বরী ইরাদেবী মাঠ প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । নির্বাচনে বিভিন্ন পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে জামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মোঃ কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে আল আমিন, মোঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লিয়াকত আলী, অর্থ সম্পাদক পদে জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মোঃ কয়ছর আহমদ, প্রচার সম্পাদক পদে আব্দুস শুকুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে: লুৎফুর রহমান, মো: আব্দুর রহিম, আনিসুর রহমান ও ফরিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
রাত সাড়ে ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনের সদস্য সচিব ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,নির্বাচন কমিশনার আলতাফুর রহমান, মো: আলা উদ্দিন, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের আমীর নূরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সহ ভোটার সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।