সিলেটে ছাত্রলীগ নেতা অয়ন দাশ গ্রেফতার
সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ (২৭)। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার (অতিরিক্ত উপকমিশনার) মোহাম্মদ সাইফুল ইসলাম।গ্রেফতার হওয়া অয়ন দাশ সিলেট নগরের বাগবাড়ি প্রমুক্ত একতা ৪নং রোডের ১৭৮/৮ নম্বর বাসার বিমল কান্তি দাসের ছেলে।