শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সিলেটে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট / ৯৫৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেটে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও সংরক্ষণ এবং গাছপালা কর্তনের জন্য সিলেট মহানগরের ১৪টি এলাকায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১।সিলেট পর্যটন প্যাকেজ

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি ঘাসিটুলা ও কলাপাড়া ফিডারের আওতাধীন ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল ১ ও ২নং গলি, বেতের বাজার, কলাপাড়া, লামাপাড়া, ডহর এলাকাসমূহে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ও ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি লালাদিঘীর ফিডারের আওতাধীন কুয়ারপাড়, বিলপাড়, ইঈুলাল রোড, লালাদিঘীর পাড়, নবীল আ/এ ও ভাঙ্গাটিকর এলাকাসমূহে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


এই বিভাগের আরো খবর