বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সিলেটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালন

ডেস্ক রিপোর্ট / ১৭৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালন

সিলেটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন হচ্ছে পবিত্র শবে বরাত। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর মসজিদে মসজিদে করোনামুক্তিসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। একইদিনে জুমা ও শবে বরাত হওয়ায় সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজার সংগ্লন্ন কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়। রাতেও স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে আসেন।

 

এই চিত্র দেখা যায় মহানগরীর সর্ববৃহৎ কবরস্থান মানিকপির টিলায়। অন্যান্য বছর শবে বরাত উপলক্ষে বিকেল থেকে কবরস্থানে ভিড় বাড়লেও শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুর থেকেই এখনে কবর জিয়ারত করতে আসেন মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়তে থাকে।

 

এসময় নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কুরআন তেলাওয়াত করেন। আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

 

এদিকে জুম্মার পর থেকেই মানিকপীর কবরস্থানের সামনে ভিক্ষুককের ভিড় দেখা যায়। তাদের কেউ অন্ধ, কেউ বিকলাঙ্গ আবার কেউবা প্রতিবন্ধী। যারা কবর জিয়ারত করতে এসেছেন তাদের কাছে সাহায্য চাইছেন তারা। অধিকাংশ মানুষ এ রাতে দুহাত খুলে দান করছেন।


এই বিভাগের আরো খবর