কাল ও পরশু ৯ ঘণ্টা করে নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার প্রত্যহ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা করে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে- কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশ এলাকা, উপশহর ব্লক-এ সাদারপাড়া ও এর আশ পাশের এলাকা এবং বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর ও এর আশপাশের এলাকা।
এছাড়া, আগামী পরশু মঙ্গলবার মিতালী টিলা, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতী সিএনজি ও আশপাশ এলাকা এবং শিবগঞ্জ, টিলাগড়, সবজুবাগ বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া, ও আশে-পাশের এলাকা।
এদিকে, নিরাপত্তার স্বার্থে এই সাট-ডাউন সময়কাল থেকে লাইন চালু বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের পূর্বে কার্য সম্পাদন হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
