মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

কমপ্লিট শাটডাউনে সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা

ডেস্ক রিপোর্ট / ৪১২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
কমপ্লিট শাটডাউনে সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘কমপ্লিট শাটডাউনে’ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের সকল মেডিকেল কলেজের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে এ কর্মসূচির পালন করছেন তারা। এদিকে দাবির সাথে একাত্মতা জানিয়ে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখা হবে আজ।

ইমার্জেন্সি ও আইসিইউ বিভাগ ছাড়া সকাল থেকে বন্ধ রয়েছে আউটডোরে সকল চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়।

তারা আরোও বলেন, দাবির সাথে একাত্মতা জানিয়েছেন সকল ডাক্তাররা। তাই আজ চিকিৎসকদের সব ধরনের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। এতে রোগীদের সাময়িক সমস্যা হলেও এই আন্দোলন বাংলাদেশের চিকিৎসাখাতকে সংস্কার করবে।


এই বিভাগের আরো খবর