মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ঈদে ব্যানার নয়, সদকা করুন: খন্দকার মোক্তাদির

ডেস্ক রিপোর্ট / ৪৫৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
ঈদে ব্যানার নয়, সদকা করুন: খন্দকার মোক্তাদির

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার ছবি ব্যবহার করে ব্যানার স্থাপন না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার ছবি ব্যবহার করে ব্যানার না বানিয়ে বরং সেই অর্থ সদকা হিসেবে দান করতে।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে তার ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

তিনি লিখেন, “আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত সিলেট শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় ঈদ শুভেচ্ছা জানিয়ে অনেকে আমার ছবি সম্বলিত ব্যানার স্থাপন করেছেন। আমার সনির্বন্ধ অনুরোধ, আমার ছবি দিয়ে কোথাও ব্যানার করবেন না। বরং এই অর্থ পবিত্র মাসে সদকা হিসাবে দান করুন, এটি হবে সর্বোত্তম বিনিয়োগ।”


এই বিভাগের আরো খবর