মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সিলেটে ইমাম-মুয়াজ্জিনদের ৩১ লাখ ৯৩ হাজার টাকা সম্মানী প্রদান

ডেস্ক রিপোর্ট / ৪৩৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
সিলেটে ইমাম-মুয়াজ্জিনদের ৩১ লাখ ৯৩ হাজার টাকা সম্মানী প্রদান

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো: রেজা-উন-নবী বলেছেন, আমাদের মসজিদগুলো মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

পবিত্র রমজান উপলক্ষে বুধবার সকালে শারদা স্মৃতি ভবনে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মসজিদ হলো প্রান্তিকতম একটি প্রতিষ্ঠান, যেটি মানুষকে পরিশুদ্ধির জন্য, মানুষের কাছে ইসলামকে পৌছে দেওয়ার জন্য, এবং এই সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সত্যিকার একটি আদর্শ সমাজ গঠনে আমাদের ইমামগণসহ সাথে যারা রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি এদেশে যতটুকু অসম্পূর্ণতা রয়েছে আপনাদের অবদানের মাধ্যমে সম্পূর্ণ হবে। আজকে স্বাধীনতা দিবসেই এই দিনে, স্বাধীনতা অর্জনের পরেও যে অপ্রাপ্তি রয়েছে সেগুলো যাতে আমরা সম্পূর্ণভাবে প্রাপ্ত হই সে জন্য আপনারা কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের ৬৩৮টি মসজিদের ৭৩৩ জন ইমামের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ১০৮৯ জন মুয়াজ্জিনকে দেড় হাজার টাকা করে মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো: আশিক নূর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মনছুফ সহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর