সিলেট সদর উপজেলাধীন আব্দুল খালিক ওয়াকফ এস্টেট, ইসি নম্বর ১১৮৬৬ এর আওতাধীন রায়হোসেন জামে মসজিদ, রায়হোসেন, আম্বরখানা
সিলেট এর জন্য নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
পদের নাম
সিনিয়র পেশ ইমাম বয়স-সর্বোচ্চ ৪৫
সম্মানী
আলোচনা সাপেক্ষ
পদসংখ্যা
০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কমপক্ষে ২য় শ্রেণির কামিল বা কোন কওমী মাদ্রাসা হতে কমপক্ষে ২য় শ্রেণির দাওরায়ে হাদিস অথবা কোন বিশ্ববিদ্যালয় হতে ইসলামি বিষয় ও আরবীতে কমপক্ষে ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
২। সরকারি বা স্বায়ত্বশাসিত সংস্থার কোন মসজিদে সিনিয়র পেশ ইমাম বা পেশ ইমাম হিসেবে ৫ বৎসরের ইমামতির অভিজ্ঞতা, অথবা কোন মাদ্রাসায় মুহাদ্দিস, ফকীহ বা মুফাসসির হিসেবে ৫ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা:
৩। হাদিস, তাফসীর, ফিকাহ ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা ও কোরআনে হাফেজ হতে হবে।
পদের নাম
মুয়াজ্জিন বয়স সর্বোচ্চ ৩০
সম্মানী
আলোচনা সাপেক্ষ
পদসংখ্যা
০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল অথবা কোন কওমী মাদ্রাসা হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হাফেজ বা ক্বারী প্রার্থী অগ্রাধিকার।
২। কোন মসজিদে কমপক্ষে ৫ বৎসর মুয়াজ্জিন হিসেবে কাজ করার অভিজ্ঞতা:
৩। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে সক্ষমতা ও মাসয়ালা-মাসায়েলে পান্ডিত্য।
শর্তাবলী:
০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
০২। আগ্রহী প্রার্থীদের আগামী ০৫ মে ২০২৫ তারিখ বেলা ০৫.০০ ঘটিকার মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেট ও অফিসিয়াল মোতাওয়াল্লী, আব্দুল খালিক ওয়াকফ এস্টেট, ইসি নম্বর-১১৮৬৬ বরাবরে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।
০৩। আবেদন পত্রের সাথে সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সনদপত্র দাখিল করতে হবে।
০৪। লিখিত/মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
০৫। লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৬। নিয়োগ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।
হোসাইন মো. আল-জুনায়েদ
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট
ও
অফিসিয়াল মোতাওয়াল্লী
আব্দুল খালিক ওয়াকফ এস্টেট
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
