মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

চাকরি দিচ্ছে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র

ডেস্ক রিপোর্ট / ৪৬২১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

চাকরি দিচ্ছে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে বিধি মোতাবেক নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে

পদের নাম

মেডিকেল অফিসার (মহিলা)

পদ সংখ্যাঃ ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ক) এম.বি.বি.এস এবং ডিপ্লোমা ইন আল্ট্রাসাউন্ড বা সমমানের কোর্স সম্পন্ন হতে হবে।

খ) অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে ।

পদের নাম

মেডিকেল টেকনোলজিষ্ট (মহিলা)
পদ সংখ্যাঃ ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ক) যে কোন স্বীকৃত ইন্সটিটিউট হতে মেডিকেল টেকনোলজি (ল্যাব) এ ডিপ্লোমা ডিগ্রি কোর্স সম্পন্ন হতে হবে।
খ) অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে ।

পদের নাম

ড্রাইভার (পুরুষ)

পদ সংখ্যাঃ ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত ভারী/মধ্যম/হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ।

অন্যান্য শর্তাবলী 
১। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ( A4 Size কাগজে), সকল একাডেমিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, বিএমডিসি কর্তৃক প্রদত্ত লাইসেন্স এর হালানাগাদ সত্যায়িত ফটোকপি ও ডিপ্লোমা ইন আলট্রাসাউন্ড বা সমমানের কোর্সের সনদের সত্যায়িত ফটোকপি (১নং পদের জন্য), বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স এর হালানাগাদ ফটোকপি (৩নং পদের জন্য), জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদ এর সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের (তিন) কপি রঙিন ছবিসহ আবেদনপত্র আগামী ৩০-০৪-২০২৫ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে (অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে বা সরাসরি পৌছাতে হবে।
২। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
৩। আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন ১৮ (আঠার) বছর হতে সর্ব্বোচ্চ বয়সসীমা ৩৬ (ছত্রিশ) বছর (সন্তোষজনক অভিজ্ঞতার ক্ষেত্রে সর্ব্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য)। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ/জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
৪। আবেদনপত্রে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল একাডেমিক সনদপত্র, বিএমডিসি কর্তৃক প্রদত্ত লাইসেন্স এর হালানাগাদ কপি ও ডিপ্লোমা ইন আলট্রাসাউন্ড বা সমমানের কোর্সের সনদ (১নং পদের জন্য), বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত যানবাহন চালনার হালনাগাদ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স (৩নং পদের জন্য), অভিজ্ঞতা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদ সহ সকল সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে ।
৫। প্রার্থী কর্তৃক যে কোন তথ্য গোপন, অসত্য বা মিথ্য তথ্য প্রমাণিত হলে অথবা কোন প্রকারের প্রতারনা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায় প্রার্থীর পরীক্ষা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
৬। কর্তৃপক্ষ যে কোন যে কোন শর্ত সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদন ও নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি উত্থাপন করা যাবে না ।
পরিচালক
সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র

সূত্র: দৈনিক জালালাবাদ ২২ এপ্রিল ২০২৫ইং


এই বিভাগের আরো খবর