বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

‘জুলাই গণ-অভ্যুত্থান উৎসবে’ গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

ডেস্ক রিপোর্ট / ৪৭৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়েছে। আজ (৫ আগস্ট) মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আহত ১০ জন আমাদের হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা। শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালায় বলে গ্যাস বেলুনটিও সেইভাবে হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর