এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৫০ জন।এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত মৃতের সংখ্যা ৮৮ জনই রয়েছে। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ৩১ হাজার ৩৮০ জন।বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৪৮ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ১০২ জন, খুলনা বিভাগের ৩৮ জন, রংপুর বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ৬ জন এবং সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন।ভৌগোলিক ম্যাপ ও গাইড অন্বেষণ করা
অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ১২ হাজার ৪২৯ জন, ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৬৩০ জন, চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ৮৯৭ জন, খুলনা বিভাগের ৪ হাজার ৫৭৬ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৫৯৪ জন, রংপুর বিভাগের ৮১৯ জন, বরিশাল বিভাগের ৫ হাজার ২৭৬ জন এবং সিলেট বিভাগের ১৫৯ জন রোগী রয়েছেন।এছাড়া চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ২১২ জন ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন ২ হাজার ৮০ জন।এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।