পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি নবজাতক শিশু নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬টি নবজাতক ছিল। এর মধ্যে একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পিআইএমএসের মুখপাত্র ডা. আনিজা জলিল গণমাধ্যমকে জানান, ওই ওয়ার্ডে ১৫টি শিশু ভর্তি ছিল।
জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে ‘শীতলীকরণ কার্যক্রম’ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ডন নিউজ জানিয়েছে, পিআইএমএসের একজন মুখপাত্র শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও, একটি নার্সারিতে এয়ার-কন্ডিশনার কম্প্রেসার বিস্ফোরণের কথাও জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চীনা সংবাদ সংস্থা শিনহুয়াসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের সংখ্যা নিয়ে কিছু প্রতিবেদনে ১৪ বলে উল্লেখ করা হলেও, জিও টিভি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৫ বলে জানানো হয়েছে।