সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শমশেরনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কাপ্তান মার্কেট

ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শমশেরনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কাপ্তান মার্কেট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর সড়কে অবস্থিত কাপ্তান মার্কেট নামে পরিচিত পিয়াস ভবনে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে স্থানীয়রাও সহযোগিতা করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর