১৩তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে এসএমই খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় দেশের ৩৮০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।