সিলেট নগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সিলেট মহানগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে বা হয়, যুক্তিসংগত কারণ ব্যতিরেকে রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটর সাইকেল চলাচল সীমিত করা হলো। এ সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।