বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

হাসান মোহাম্মদ বদরুল/জৈন্তাপুর প্রতিনিধি / ৭৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত উপজেলার নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়।অভিযানে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর