শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দুই সড়কের উন্নয়ন কাজের সূচনা করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

হাসান মোহাম্মদ বদরুল/জৈন্তাপুর প্রতিনিধি / ২১৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জৈন্তাপুরে দুই সড়কের উন্নয়ন কাজের সূচনা করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

সড়ক যোগাযোগের উন্নয়ন এবং গ্রামীণ জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে সিলেটের জৈন্তাপুরে দুটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জৈন্তাপুরের বাস্তবায়নাধীন প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। সংস্কারকাজের আওতায় রয়েছে সিলেট-তামাবিল মহাসড়ক থেকে শুকাইনপুর পর্যন্ত ৭০০ মিটার সড়ক এবং একই সড়ক থেকে পার্কের সেনগ্রাম পর্যন্ত ১ হাজার ৯০৩ মিটার সড়ক।এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাকিব ও মুসলেম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া দরবস্ত ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয়দের মতে, সড়ক দুটি সংস্কার হলে দরবস্ত ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে কৃষিপ্রধান এই ইউনিয়নের কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য পরিবহন এবং বাজারজাতকরণ আরও সহজ হবে। এতে সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্প দুটি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি কমবে এবং এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


এই বিভাগের আরো খবর