মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুটি কাভার্ডভ্যান জব্দ, গাড়ী চালক আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি / ১৫৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জৈন্তাপুরে পুলিশের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুটি কাভার্ডভ্যান জব্দ, গাড়ী চালক আটক

সিলেটের জৈন্তাপুরে পুলিশের চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে অভিজান কালে দুটি কাভার্ডভ্যান তল্লাশি কালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৪০০ টাকা। এ সময় কাভার্ডভ্যানের চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, রোববার ১৫ নভেম্বর রাত ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজার এলাকায় দুটি কাভার্ডভ্যান দাড়িয়ে তাকতে দেখে পুলিশ নিকটে যাওয়া মাত্র কাছে থাকা লোকগুলো পালিয়ে যায়, এসম কাভার্ডভ্যান গাড়ীতে থাকা চালককে আটক করে পুলিশ। এতে ঢাকা মেট্রো-ন-২০-৯০৪১ নং একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান তল্লাশি করে ৮৬৪ পিস ভারতীয় শাড়ি, যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮৮ হাজার টাকা, ৩ হাজার কেজি ভারতীয় জিরা, যার মূল্য ১০ লাখ টাকা এবং ১৭ হাজার ২৮০ পিস ভারতীয় ছোট আকারের হারমনি সাবান, যার মূল্য ৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পণ্য বহনকারী কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। গাড়ি ও মালামালের মূল্য ৮২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা। একই সময় ঢাকা মেট্রো-ন-২২-১২২০ নং একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৪ হাজার ৩২ পিস ডেনভার ব্র্যান্ডের ১৫০ মিলিলিটারের বডি স্প্রে, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ২৮ হাজার ৮০০ টাকা এবং একটি স্মার্টফোন, যার মূল্য ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এই গাড়িটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সব মিলিয়ে দ্বিতীয় গাড়িতে জব্দ করা মালামালের মূল্য ৫৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। অভিযানে দুটি কাভার্ডভ্যানসহ সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন জব্দ করা হয়। এ ঘটনায় মাঝারি আকারের কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আশরাফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি সিলেট জেলার শাহবাগ থানার আনন্দপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ’র সাথে আলাপকালে তিনি জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর