মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

ডেস্ক / ৪৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ৫৫০

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় চলতি বছর এ রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে।

এর আগে রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। ওই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ৫৭৫ জন।


এই বিভাগের আরো খবর