রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সীমান্তে বিএসএফের গুলির পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ল বিজিবি

ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
সীমান্তে বিএসএফের গুলির পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ল বিজিবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই রাউন্ড গুলিবর্ষণের পর সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে বিএসএফের দুই রাউন্ড গুলিবর্ষণের পর বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সীমান্তের ভেতরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন তাঁরা।বিজিবির ওই কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজিবির ছোড়া গুলি কোনো পাল্টা আক্রমণ ছিল না; বরং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ফাঁকা গুলি ছোড়া হয়।

তবে বিএসএফ কী কারণে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই সময় সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর