রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

হবিগঞ্জে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক / ১৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হবিগঞ্জে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া।

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহাবুদ্দিন, সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডা. তাফাজ্জুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ কুদরত এলাহী পুনম এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

 

 


এই বিভাগের আরো খবর