শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

বিজ্ঞপ্তি / ৭৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

স্যাটেলাইট ও ইন্টারনেটের যুগেও বেতারই প্রান্তিক মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও শ্বাশত কণ্ঠস্বর: অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মাওলানা মুখলিছুর রহমানকে এ পুরস্কারে ভূষিত করা হয়। মাওলানা মুখলিছুর রহমান জকিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, লেখালেখি, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জকিগঞ্জের সমাজ ও শিক্ষামূলক প্রতিষ্ঠান আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘জকিগঞ্জের দর্পণ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সিলেটে অবস্থানরত জকিগঞ্জবাসীর সামাজিক সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ, সিলেট’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন। পাশাপাশি খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা মুখলিছুর রহমান বলেন, “এ কৃতিত্ব আমার একার নয়, এ অর্জন পুরো জকিগঞ্জবাসীর। যেকোনো কাজে ইখলাস ও নিষ্ঠা থাকলে সফলতা আসে। এই শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড আমার কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগরুব মোর্শেদ। মাওলানা মুখলিছুর রহমানের এ অর্জনে জকিগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাঙ্গন ও সুধী মহলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি এস এম মজিবুর রহমান,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চিত্র নায়ক আজিজুল হাকিম ও ডিএ তায়েব।বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,গবেষক,সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব


এই বিভাগের আরো খবর